শনিবার

২১ মার্চ, ২০২৬ ৭ চৈত্র, ১৪৩২

ঈদের নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৬ ১১:২০

শেয়ার

ঈদের নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি সংগৃহীত

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত শেষে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

নামাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং অনেকের সঙ্গে করমর্দন করেন। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজের পর বিশেষ খুতবা প্রদান করা হয়।

মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।



banner close
banner close