বুধবার

৭ অক্টোবর, ২০২৬ ২২ আশ্বিন, ১৪৩৩

ইরান থেকে ১৮৬ বাংলাদেশির প্রত্যাবাসন, বিশেষ ফ্লাইটে ঢাকায় ফেরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৬ ০৮:৫১

শেয়ার

ইরান থেকে ১৮৬ বাংলাদেশির প্রত্যাবাসন, বিশেষ ফ্লাইটে ঢাকায় ফেরা
ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। শুক্রবার (২০ মার্চ) তারা ইরান থেকে যাত্রা শুরু করে আজারবাইজানের রাজধানী বাকু হয়ে বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যাবাসনকারীরা বাংলাদেশ সময় শুক্রবার রাত দেড়টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে।

এ জরুরি প্রত্যাবাসন কার্যক্রম বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি তেহরান, আঙ্কারা, নয়াদিল্লি ও জেনেভায় অবস্থিত বাংলাদেশের দূতাবাসসমূহ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিমান সমন্বিতভাবে কাজ করছে।

প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহযোগিতার জন্য বাংলাদেশ সরকার ইরান ও আজারবাইজান সরকার এবং আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম)-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।