শনিবার

২১ মার্চ, ২০২৬ ৭ চৈত্র, ১৪৩২

তারেক রহমান–শেহবাজ শরীফের ফোনালাপ, ঈদের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৬ ০৮:২৯

শেয়ার

তারেক রহমান–শেহবাজ শরীফের ফোনালাপ, ঈদের শুভেচ্ছা বিনিময়
ছবি সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ সময় তারা ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন।

শুক্রবার (২০ মার্চ) অনুষ্ঠিত এ ফোনালাপের তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়।

কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ ও পারিবারিক সম্পর্কের কথা স্মরণ করেন শেহবাজ শরীফ। তিনি বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে পাকিস্তানের দৃঢ় প্রতিশ্রুতির বিষয়েও তারেক রহমানকে আশ্বস্ত করেন।

ফোনালাপে উভয় নেতা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক উন্নয়ন এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন। পাশাপাশি মতপার্থক্য ও বিরোধ নিরসনে সংলাপ ও কূটনৈতিক পথ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ভবিষ্যতে একযোগে কাজ করার আগ্রহও প্রকাশ করেন দুই নেতা।



banner close
banner close