শুক্রবার

২০ মার্চ, ২০২৬ ৬ চৈত্র, ১৪৩২

বায়তুল মোকাররমে ঈদের পাঁচ জামাতে যাঁরা ইমামতি করবেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৬ ২০:৪৮

শেয়ার

বায়তুল মোকাররমে ঈদের পাঁচ জামাতে যাঁরা ইমামতি করবেন
ফাইল ছবি

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে এসব জামাতে ইমামতি করবেন মসজিদের পেশ ইমাম ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, আগামীকাল বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও সকাল পৌনে ১১টায় এ পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মো. জাকির হোসেন। চতুর্থ জামাতে ইমামতি করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী। পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বিকল্প ইমাম হিসেবে সংস্থাটির সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন।



banner close
banner close