যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে পড়া প্রায় ২০০ বাংলাদেশি আজ শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট তাদের নিয়ে আজারবাইজানের রাজধানী বাকু থেকে ঢাকায় আসছে।
এর আগে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আজারবাইজানে একটি চার্টার্ড ফ্লাইট পাঠানো হয়। তারা তেহরান থেকে সড়কপথে আজারবাইজান সীমান্ত অতিক্রম করে বাকু যান এবং সেখান থেকে বিমানে করে দেশে ফিরছেন।
ফিরে আসা বাংলাদেশিদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির ও পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম।
জরুরি এই প্রত্যাবাসন কাজ সমন্বয় করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা ও তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক বাকুতে গিয়েছিলেন। এছাড়া আজারবাইজানের অন-অ্যারাইভাল ভিসার ব্যবস্থা করে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন।
আরও পড়ুন:








