বুধবার

৭ অক্টোবর, ২০২৬ ২২ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৮ সন্ত্রাসী যবিপ্রবির ১৬ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত ময়মনসিংহে মানবাধিকার ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৮ শিক্ষার্থী হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলে নতুন কমিটির দাবি: সভাপতি হিসেবে বাবুলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা শেখ হাসিনার ফেরা ও ডিসেম্বরের আইনশৃঙ্খলা নিয়ে যা বললেন ডিবিপ্রধান নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করতে নাশকতার চেষ্টা চলছে: রিজভী

শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬ ১৯:৪০

শেয়ার

শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর
ছবি সংগৃহীত

বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার ২০ মার্চ রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার ২১ মার্চ সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

বুধবার ১৯ মার্চ বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়েকোবাদ এ তথ্য জানান।

ধর্মমন্ত্রী জানান, দেশের সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান ও বিভাগীয় কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়েছে। প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার প্রমাণ পাওয়া যায়নি।

এ প্রেক্ষিতে শুক্রবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হয়ে ওইদিন সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।