রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় না উঠে রাজধানীর গুলশানের নিজ বাসভবনেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় অবস্থান করবেন এবং রাষ্ট্রীয় বাসভবন যমুনায় উঠছেন না। ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, গুলশানের নিজস্ব বাসভবনে থাকার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং সেখানে বসবাসে প্রধানমন্ত্রী স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর থেকেই তিনি সপরিবারে গুলশানের ওই বাসভবনে বসবাস করছেন।
সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন যমুনায় ওঠার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি ব্যক্তিগত বাসভবনেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন:








