বুধবার

১৮ মার্চ, ২০২৬ ৪ চৈত্র, ১৪৩২

সৌদিতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শুক্রবার দেশে আসছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬ ১০:০৭

আপডেট: ১৮ মার্চ, ২০২৬ ১০:০৮

শেয়ার

সৌদিতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শুক্রবার দেশে আসছে
ছবি সংগৃহীত

সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী মো. মোশাররফ হোসেনের মরদেহ আগামী শুক্রবার সকালে দেশে পৌঁছাবে। গত ৮ মার্চ সৌদি আরবের রাজধানী রিয়াদের পার্শ্ববর্তী আল-খারজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিহত মোশাররফ হোসেনের মরদেহ শুক্রবার সকাল পৌনে ১১টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। মোশাররফ টাঙ্গাইলের সখিপুর উপজেলার কচুয়ার কীর্তনখোলা এলাকার মো. সুরজত আলীর ছেলে।

একই হামলায় আরও ১০ বাংলাদেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে। নিহতের মরদেহ দেশে আনার প্রক্রিয়া সম্পন্ন করেছে মন্ত্রণালয়।



banner close
banner close