রবিবার

১৫ মার্চ, ২০২৬ ১ চৈত্র, ১৪৩২

ঈদে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬ ১৮:০৭

শেয়ার

ঈদে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
ছবি সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ১৬ মার্চ থেকে দেশের সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।

রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতরকে সামনে রেখে বিশেষ ট্রেন চলাচল সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেন নিয়মিত চলবে এবং এ সময় কোনো সাপ্তাহিক বন্ধ থাকবে না। ঈদের পর আবার আগের নিয়ম অনুযায়ী সাপ্তাহিক বন্ধ কার্যকর হবে।

সভায় জানানো হয়, স্টেশনগুলোতে টিকিটবিহীন যাত্রী প্রবেশ প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে। এ জন্য গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে স্টেশন এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা তদারকির ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া সম্ভাব্য নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেন, স্টেশন এলাকা এবং রেললাইনে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে কর্মীদের তৎপরতা বাড়ানো হয়েছে বলে সভায় জানানো হয়।



banner close
banner close