প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল সোমবার (১৬ মার্চ) দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। তিনি কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের মাধ্যমে দেশে একযোগে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই সঙ্গে ভার্চুয়ালি দেশের ৫৩টি জেলার খাল খনন কার্যক্রমও উদ্বোধন করা হবে।
নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার জানান, তারেক রহমান সকাল ৯টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছবেন এবং বিশেষ বুলেটপ্রুফ বাসে সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের দিকে রওনা হবেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে গিয়ে তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন। বিএনপির নেতাকর্মীদের মধ্যে সফর ও খাল খনন উদ্বোধনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে এবং সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন:








