বৃহস্পতিবার

১২ মার্চ, ২০২৬ ২৮ ফাল্গুন, ১৪৩২

রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬ ১৬:৩০

শেয়ার

রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউট
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপ্রতি মো. সাহাবুদ্দিন ভাষণের সময় স্লোগান দিয়ে জাতীয় সংসদ থেকে ওয়াকাআউট করেছে জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী দল।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের কার্যপ্রণালী অনুযায়ী ভাষণ দিতে এলে ওয়াকআউট করে বিরোধী দলীয় সংসদ সদস্যরা।

রাষ্ট্রপতি ভাষণ দিতে সংসদে হাউজে প্রবেশ করলে বিরোধীদলীয় সংসদ সদস্যরা বিভিন্ন স্লোগান দেন।

স্লোগানের মধ্যে রয়েছে, 'কিলার চুপ্পু, বয়কট, বয়কট', 'গেট গেট, গেট আউট', 'কিলার চুপ্পু গেটআউট' স্বৈরাচারের দোসরেরা হুঁশিয়ার সাবধান'।

জাতীয় সংগীত পরিবেশনের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা সম্মান জানিয়ে দাঁড়ালেও, তারা রাষ্ট্রপতিকে সম্মান জানাননি। এসময় বিরোধী দলীয় সংসদ সদস্যরা বলেন, আমরা জাতীয় সংগীতকে সম্মান জানাচ্ছি, রাষ্ট্রপতিকে না।

এসময় জামায়াতের নেতৃত্বাধীন বিরোধীদলীয় সংসদ সদস্যরা ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।



banner close
banner close