বৃহস্পতিবার

১২ মার্চ, ২০২৬ ২৮ ফাল্গুন, ১৪৩২

চীনের ভাইস মিনিস্টার ঢাকা আসছেন ২ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬ ১৪:২২

আপডেট: ১২ মার্চ, ২০২৬ ১৪:৩৮

শেয়ার

চীনের ভাইস মিনিস্টার ঢাকা আসছেন ২ এপ্রিল
ছবি সংগৃহীত

আগামী ২ এপ্রিল দুদিনের সফরে ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং। বাংলাদেশে নতুন সরকার গঠনের পর চীন থেকে এটি প্রথম উচ্চপর্যায়ের সফর।বাংলাদেশ ও চীনের মধ্যে ১৪তম পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে নেতৃত্ব দিতে তিনি ঢাকায় আসছেন। ওই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেওয়ার কথা পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের। দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সুন ওয়েইডংয়ের সফর প্রসঙ্গে আলোচনা করেন। ওই সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পূর্ণ পর্যালোচনা হবে এবং পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর নতুন উপায় খুঁজে বের করা সম্ভব হবে। ঢাকা সফরকালে সুন ওয়েইডং সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন।বাংলাদেশের উন্নয়ন যাত্রায় চীনের দীর্ঘদিনের সমর্থন ও অবদানের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেছেন, নতুন সরকার গঠনের পর এ সফর বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি আনবে।



banner close
banner close