বৃহস্পতিবার

১২ মার্চ, ২০২৬ ২৮ ফাল্গুন, ১৪৩২

খন্দকার মোশাররফ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬ ১২:০৩

শেয়ার

খন্দকার মোশাররফ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন
ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি অধিবেশন পরিচালনা করবেন।

এই অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান খন্দকার মোশাররফের নাম সংসদে সভাপতিত্বের জন্য প্রস্তাব করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাবটি পূর্ণ সমর্থন দেন। পরে বিরোধী দলীয় উপনেতা জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরও এই সিদ্ধান্তে সমর্থন জানান। খন্দকার মোশাররফ তার বক্তব্যে প্রধানমন্ত্রী এবং সকল সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্ব পালনের সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছেন।



banner close
banner close