ঈদকে সামনে রেখে যমুনা সেতুতে গাড়ি পারাপারের চাপ বেড়েছে। সোমবার যমুনা সেতুতে টোল আদায় হয়েছে প্রায় আড়াই কোটি টাকা।
প্রতি ঈদেই যমুনা সেতুতে গাড়ি পারাপারে চাপ বাড়ে এবং টোল আদায় হয়ে থাকে দ্বিগুণ বা তার চেয়েও বেশি। আসন্ন ঈদকে সামনে রেখে ইতোমধ্যে যমুনা সেতু টোল আদায় বেড়ে গেছে।
গত ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ২ কোটি ৩৭ লক্ষ ৩৬ হাজার টাকা। পূর্ব পাড় থেকে ১ কোটি ১৮ লক্ষ এবং পশ্চিম পাড় থেকে ১ কোটি ১৯ লক্ষ টাকা টোল আদায় হয়েছে। মোট গাড়ি পাড়াপাড় ২৩ হাজার ২০৬টি।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদ উপলক্ষে গাড়ি পারাপারের সংখ্যা বেড়েছে। ঈদে ঘরমুখো মানুষের আরও বৃদ্ধি পাবে। ফলে টোল আদায় দ্বিগুণ হতে পারে।
আরও পড়ুন:







.jpg)
