হাদি হত্যায় অভিযুক্তদের গ্রেপ্তারের এআই ছবি অনেক পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত হয়েছে বলে দাবি করেছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট। সোমবার প্রতিষ্ঠানটি প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করা হয়।
প্রতিবেদনে দ্য ডিসেন্ট বলেছে, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রধান দুই আসামি শুটার ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং সহযোগী গাড়িচালক আলমগীর হোসেনকে (৩৪) ভারতের পশ্চিমবঙ্গ থেকে গতকাল গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ। এ খবর প্রকাশের পর তাদের গ্রেপ্তারের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ছবিটিকে সত্য ধরে নিয়ে শনিবার বেশ কিছু সংবাদমাধ্যম ছবিটি প্রকাশ করে। তবে যাচাইয়ে দেখা যায়, ছবিটি আসল নয়, এআই দিয়ে তৈরি।’
যাচাই প্রক্রিয়া বর্ণনা করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘ছবিটি যাচাইয়ে জেমিনির সিন্থ-আইডি ব্যবহার করে দেখা যায়, এটি গুগলের এআই দিয়ে তৈরি বা সম্পাদনা করা হয়েছে। এ ছাড়াও এআই কনটেন্ট শনাক্তকারী ওয়েবসাইট হাইভ মডারেশন-এ ছবিটি যাচাই করলে দেখা যায়, এটি এআই-তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।’
এআই ছবি ছাপা হয়েছে অনেক পত্রিকার প্রথম পাতায় দাবি করে দ্য ডিসেন্ট জানিয়েছে, ‘শুটার ফয়সাল করিম মাসুদ এবং সহযোগী আলমগীর হোসেন গ্রেপ্তারের এআই ছবি ছাপা হয়েছে বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার পাতায়।’
এরপর প্রতিবেদনে একে একে বিভিন্ন পত্রিকার শিরোনাম ও ক্যাপশন তুলে ধরা হয়েছে- ‘হাদি হত্যার আসামি ভারতে গ্রেপ্তার, আনা হচ্ছে ঢাকায়’ শিরোনামে প্রথম পাতায় প্রতিবেদন প্রকাশ করেছে সমকাল। যেখানে এআই ছবি ছাপা হয়েছে।
আরও পড়ুন:







.jpg)
