চলতি বছরে দেশে মোট ৪ হাজার ৬৫৩টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এসব প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হওয়া বা নির্বাচন উপযোগী হওয়ায় সেখানে ভোটগ্রহণের প্রয়োজন হবে বলে জানিয়েছে কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সোমবার ৯ মার্চ নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানান, দেশের ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদের মধ্যে চলতি বছর ৩ হাজার ৭৫৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপযোগী হয়ে উঠবে।
এ ছাড়া বর্তমানে নির্বাচন উপযোগী রয়েছে ৩৩০টি পৌরসভা, ৪৯৫টি উপজেলা পরিষদ, ১২টি সিটি কর্পোরেশন এবং ৬১টি জেলা পরিষদ।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও সারা বছর বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করতে হয়। তিনি জানান, ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করা হবে।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় না নির্দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্তের জন্য কমিশন সংসদের প্রথম অধিবেশনের দিকে তাকিয়ে আছে। আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন:

.jpg)






