মঙ্গলবার

১০ মার্চ, ২০২৬ ২৫ ফাল্গুন, ১৪৩২

নারীর ক্ষমতায়নে কাজ করছে বিএনপি সরকার: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬ ১৭:০৯

শেয়ার

নারীর ক্ষমতায়নে কাজ করছে বিএনপি সরকার: মির্জা ফখরুল
ছবি সংগৃহীত

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার নারীর ক্ষমতায়নে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা ২০২৬ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। সেখানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের একটি রাজনৈতিক মহল নারীদের খাটো করে দেখে এবং তাদের ঘরে সীমাবদ্ধ রাখার চেষ্টা করছে।

তিনি জানান, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের কল্যাণে কাজ করার ম্যান্ডেট পেয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে পরিবর্তনের পরিকল্পনার কথা বলেছেন, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, অর্থনীতি ও রাষ্ট্রীয় কাঠামোর নানা চ্যালেঞ্জের মধ্য দিয়েই সরকার দেশ পরিচালনা করছে। তবে শিগগিরই পরিস্থিতি ইতিবাচক দিকে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ নয়জন নারীকে শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা ২০২৬ প্রদান করা হয়।



banner close
banner close