মঙ্গলবার

১০ মার্চ, ২০২৬ ২৫ ফাল্গুন, ১৪৩২

হাদি হত্যার প্রধান আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬ ১২:০১

শেয়ার

হাদি হত্যার প্রধান আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে: আইজিপি
ছবি সংগৃহীত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির জানিয়েছেন, ভারতে গ্রেপ্তার হওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান এবং হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুজনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত দেশে ফেরত আনা হবে। তিনি এই তথ্য সোমবার বেলা ১১টার দিকে সাংবাদিকদের জানান।

এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, দেশে ফেরত আনার প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। আইএসপিআরের তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সহায়তায় পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং আলমগীর হোসেন (৩৪)।



banner close
banner close