ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ বাংলাদেশে এসে পৌঁছেছে। আজ সোমবার সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮২ ফ্লাইটে মরদেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে আহমেদ আলীর মরদেহ গ্রহণের সময় সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।
প্রবাসী এই বাংলাদেশির অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মরদেহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। যুদ্ধ পরিস্থিতির কারণে বিদেশের মাটিতে প্রাণ হারানো এই প্রবাসীর দাফন ও পরবর্তী কার্যক্রম নিয়ে সরকারিভাবে সমন্বয় করা হচ্ছে।
আরও পড়ুন:

.jpg)






