মঙ্গলবার

২৪ মার্চ, ২০২৬ ১০ চৈত্র, ১৪৩২

আন্তর্জাতিক নারী দিবসে খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬ ১৩:৫৯

শেয়ার

আন্তর্জাতিক নারী দিবসে খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা
ছবি সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ছয় নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হয়েছে। রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে খালেদা জিয়ার পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাঁর নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের স্বীকৃতিস্বরূপ খালেদা জিয়াকে মরণোত্তর ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হয়।

এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও পাঁচ নারীকে সম্মানিত করা হয়েছে। ‘অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার, ‘শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন, ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে নুরবানু কবীর, ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম এবং ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী’ ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন এই পুরস্কার পান।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই সম্মাননা প্রদান করা হয়। দেশের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদান ও সংগ্রামকে স্বীকৃতি দিতে প্রতিবছর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ পুরস্কার দেওয়া হয়।



banner close
banner close