শনিবার

৭ মার্চ, ২০২৬ ২৩ ফাল্গুন, ১৪৩২

শাহজালাল বিমানবন্দর থেকে সাত দিনে ২৪৫ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মার্চ, ২০২৬ ১৭:২৬

শেয়ার

শাহজালাল বিমানবন্দর থেকে সাত দিনে ২৪৫ ফ্লাইট বাতিল
ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে আকাশসীমা বন্ধ থাকায় গত সাত দিনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৪৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আসা যাত্রীদের ভ্রমণসূচিতে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (৬ মার্চ) একদিনেই ৩৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েতের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, কাতার এয়ারওয়েজের ৪টি, সংযুক্ত আরব আমিরাতের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৫টি, বাহরাইনের ২টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২টি এবং এমিরেটস এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট রয়েছে।

এর আগে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি এবং ৫ মার্চ ৩৬টি ফ্লাইট বাতিল করা হয়।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশসীমা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিল বা সময়সূচি পরিবর্তনের ঘটনা অব্যাহত থাকতে পারে। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।



banner close
banner close