বৃহস্পতিবার

৮ অক্টোবর, ২০২৬ ২২ আশ্বিন, ১৪৩৩

অন্তর্বর্তী সরকারের চুক্তি নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মার্চ, ২০২৬ ১৫:৫৮

শেয়ার

অন্তর্বর্তী সরকারের চুক্তি নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি: জামায়াত আমির
ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে সম্পাদিত চুক্তিগুলো নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৬ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি চুক্তি সম্পাদন করেছে। তবে দুঃখজনকভাবে এ ধরনের কোনো চুক্তি নিয়ে সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি।

তিনি আরও বলেন, সংসদ না থাকায় সরকার বিভিন্ন জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছিল। একইভাবে আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বলে তারা বহুবার দাবি জানিয়েছিলেন। জামায়াত আমিরের দাবি, তৎকালীন সরকার তাদের সেই দাবিকে আমলে নেয়নি। তাই এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট এবং এতে কোনো ধরনের ধোঁয়াশা থাকার সুযোগ নেই।