ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের ঘটনায় আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮ ক্রুসহ ১৮৯ বাংলাদেশিকে নিয়ে ইউএস বাংলার বিশেষ ফ্লাইটটি ঢাকায় পৌঁছেছে।
আজ বৃহস্পতিবার সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বাংলাদেশিরা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকা পড়েন তারা।
তাদের গ্রহণ করতে বিমানবন্দরে অপেক্ষারত স্বজনরা বলেন, হঠাৎই যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ায় স্বজনরা উদ্বিগ্ন ছিলেন। যোগাযোগ করলে কিছুক্ষণ পরপরই মিসাইল হামলার খবর পাচ্ছিলেন। এতে পরিবার- পরিজনরা আতঙ্কিত হয়ে পড়েন।
আরও পড়ুন:








