নির্বাচনের ফলাফল বুকে কষ্ট নিয়েও মেনে নেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দলটি গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চায় এবং রাষ্ট্রের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে কাজ করলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। দুর্নীতি ও অন্যায় দমন করা গেলে পাঁচ বছরের মধ্যে দেশের সার্বিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার ব্যর্থ হলে দেশের প্রায় ১৮ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সরকারের ভালো উদ্যোগে পূর্ণ সমর্থন থাকবে জানিয়ে তিনি বলেন, কোনো অন্যায়, অপরাধ বা দুর্নীতির ঘটনা ঘটলে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে এবং প্রয়োজন হলে প্রতিরোধ গড়ে তোলা হবে।
আরও পড়ুন:








