রবিবার

২২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০ ফাল্গুন, ১৪৩২

আপন কাজে ফিরলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:১৮

আপডেট: ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:২০

শেয়ার

আপন কাজে ফিরলেন ড. ইউনূস
ছবি: সংগৃহীত

১৮ মাস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে আপন কাজে ফিরে গেলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার ঢাকার মিরপুরে টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে অফিস করেছেন তিনি।

ইউনূস সেন্টারে পৌঁছালে অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা তাকে স্বাগত জানান। কর্মকর্তাদের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়।

এ সময় ড. ইউনূস সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন। পরে তিনি গ্রামীণ সংগঠনসমূহ এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে অংশ নেন।

উল্লেখ্য, ড. ইউনূস চলতি মাসের শেষ নাগাদ ঢাকার গুলশানে তার বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন বলে নিশ্চিত করেছে ইউনূস সেন্টার।



banner close
banner close