নানা আলোচনার পর পবিত্র রমজান মাসে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বৃহস্পতিবার থেকেই স্কুলগুলোতে ছুটি শুরু হচ্ছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ২০২৬ শিক্ষাবর্ষের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ছুটির সংশোধিত তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করে এ তথ্য জানায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র রমজান, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবেকদর (১৭ মার্চ), জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ৩৬ দিন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলো ছুটি থাকবে।
এদিকে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি কলেজ ও মাদরাসায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে টানা ৩৯ দিনের ছুটি। ছুটির তালিকা অনুযায়ী- আগামী ২৮ মার্চ পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। নিয়মিত ক্লাস শুরু হবে ২৯ মার্চ থেকে।
শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, কলেজগুলোতে রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন বন্ধ থাকবে।
এরপর ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে একদিনের সরকারি ছুটি রয়েছে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৯ মার্চ রোববার থেকে কলেজ ও মাদরাসায় ক্লাস কার্যক্রম পুনরায় শুরু হবে।
আরও পড়ুন:








