ছবি: সংগৃহীত
সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান। আজ বুধবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে।
দেশের সব টেলিভিশন চ্যানেল জনস্বার্থে বিটিভির সহযোগিতায় ভাষণ সম্প্রচার করবে।
এর আগে, গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বে গঠিত ৪৯ সদস্যের মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে। এ মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রশাসনিক দায়িত্ব পুনরায় নবগঠিত সরকারের হাতে এসেছে।
আরও পড়ুন:








