সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

উপদেষ্টারা পতাকাবাহী গাড়িতে শপথ অনুষ্ঠানে যাবেন, পতাকা ছাড়া ফিরবেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৯:৪৩

শেয়ার

উপদেষ্টারা পতাকাবাহী গাড়িতে শপথ অনুষ্ঠানে যাবেন, পতাকা ছাড়া ফিরবেন
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথের দিন উপস্থিত থাকবেন, তারা নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শপথে অংশ নেবেন এবং সেদিন পতাকাবাহী গাড়িতে করে অনুষ্ঠানে যাবেন। শপথ অনুষ্ঠান শেষে একই গাড়িতে তাদের বাসায় পৌঁছে দেয়া হবে, তবে ফেরার সময় গাড়িতে পতাকা থাকবে না।

রবিবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব উপদেষ্টাদের শপথ-সংক্রান্ত প্রটোকল ও দায়িত্ব নিয়ে এ বক্তব্য দেন।

প্রেস সচিব আরও উল্লেখ করেন, উপদেষ্টারা সবাই দেশেই অবস্থান করছেন এবং তারা দেশের গর্বিত সন্তান। দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রযাত্রায় তারা সর্বোচ্চ অবদান রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।



banner close
banner close