রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

মন্ত্রীদের জন্য প্রস্তুত ৪০ বাড়ি ও অর্ধশত গাড়ি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:৫২

শেয়ার

মন্ত্রীদের জন্য প্রস্তুত ৪০ বাড়ি ও অর্ধশত গাড়ি
ছবি: সংগৃহীত

দীর্ঘ রাজনৈতিক প্রতিক্ষার অবসান ঘটিয়ে দেশের শাসনভার গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই শতাধিক আসনে নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করার পর এখন চলছে নতুন সরকার গঠনের বর্ণাঢ্য প্রস্তুতি। হবু মন্ত্রিসভার জন্য ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে ৪০টি সরকারি বাসভবন ও অর্ধশত বিলাসবহুল গাড়ি।

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’কে বিবেচনায় রাখা হয়েছে, যা রাষ্ট্রীয় ক্ষমতার নতুন কেন্দ্রবিন্দু হয়ে ওঠার অপেক্ষায়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।



banner close
banner close