বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৯ মাঘ, ১৪৩২

শুরু হলো টানা চার দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:৪২

শেয়ার

শুরু হলো টানা চার দিনের ছুটি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা চার দিনের ছুটি শুরু হয়েছে বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই ছুটি চলবে।

এ ছাড়া নির্বাচন ও ধর্মীয় ছুটি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ ছুটি চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরের দুই দিন অর্থাৎ ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে। এ ছাড়া ১৫ ফেব্রুয়ারি শ্রীশ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় মোট পাঁচ দিনের ছুটি হচ্ছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে ভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি এবং ভোটের দিন ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছিল।

এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গত ২৫ জানুয়ারি জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-প্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দেশব্যাপী নির্বাহী আদেশে সরকারি ছুটি বহাল থাকবে। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারির বিশেষ ছুটিও কার্যকর থাকবে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, ভোটের সময় শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ঘোষিত ১০ ফেব্রুয়ারির বিশেষ ছুটি পরবর্তীতে সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে সমন্বয় বা বদল করা যাবে।



banner close
banner close