শুক্রবার

৯ অক্টোবর, ২০২৬ ২৩ আশ্বিন, ১৪৩৩

সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:০৬

শেয়ার

সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
ছবি;সংগৃহীত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবার বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।

রবিবার সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মেসবাহ উদ্দিন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের ছুটি ও এ-সংক্রান্ত ক্যালেন্ডার অনুমোদনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।