শহিদ ওসমান হাদীর খুনি ও চব্বিশের গণ-অভ্যুত্থানে জড়িত গণহত্যাকারীদের ভারতে আশ্রয় প্রদান, আইসিসিসহ আন্তর্জাতিক অঙ্গনে ভারতের একচ্ছত্র আধিপত্য, গত চারটি জাতীয় সংসদ নির্বাচনে ভারতের নগ্ন হস্তক্ষেপ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সার্বভৌমত্ববিরোধী ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে ‘র্যালি ফর বাংলাদেশ’ কর্মসূচি পালন করবে জুলাই ঐক্য।
চব্বিশের গণ-অভ্যুত্থানের রক্তঝরা চেতনাকে ধারণকারী এই মোর্চার উদ্যোগে আজ (শনিবার) দুপুর ৩টায় কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ থেকে জোরালোভাবে ‘ভারত আউট’-এর ডাক দেয়া হবে।
এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, বিপ্লবী সংগঠন ও সামাজিক আন্দোলনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন।
সমাবেশ শেষে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শহিদ ওসমান হাদি চত্বর পর্যন্ত এক দুর্বার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে, যা ভারতের আগ্রাসন ও দালাল রাজনীতির বিরুদ্ধে জনগণের ঘৃণা ও প্রতিরোধের বার্তা বহন করবে।
আরও পড়ুন:








