বুধবার

৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২২ মাঘ, ১৪৩২

শেরপুর-৩ আসনে নতুন তপশিল কবে, জানালো ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:৫৩

শেয়ার

শেরপুর-৩ আসনে নতুন তপশিল কবে, জানালো ইসি
ছবি: সংগৃহীত

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ১২ ফেব্রুয়ারির আগে নতুন তপশিল ঘোষণার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘আরপিওর ১৭ অনুচ্ছেদ অনুযায়ী শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। এ আসনে জাতীয় নির্বাচনের পর ভোট অনুষ্ঠিত হবে। পরে কমপক্ষে ১৫ দিন সময় দিয়ে নির্বাচনের আয়োজন করা হয়েছে।’

ইসি মাছউদ বলেন, বিভিন্ন আসনে প্রার্থীদের আচরণবিধি ভঙ্গের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যেকোনো ঘটনায় সংক্ষুব্ধ ব্যক্তিরা সরাসরি ‘ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি’র কাছে অভিযোগ করতে পারবেন।

তিনি জানান, বর্তমানে সারা দেশে ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। নির্বাচনে নিয়োজিত কোনো কর্মকর্তা যদি নিজে আইন ভঙ্গ করেন বা কোনো প্রার্থীর প্রতি পক্ষপাতিত্ব প্রদর্শন করেন, তবে তাঁর বিরুদ্ধেও ইনকোয়ারি কমিটির কাছে অভিযোগ দেয়া যাবে। অভিযোগ গুরুতর প্রকৃতির হলে সরাসরি নির্বাচন কমিশন (ইসি) ব্যবস্থা গ্রহণ করবে।

এ সময় সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রত্যাশা করে নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা মনে করি নির্বাচনী পরিবেশ যথেষ্ট ভালো আছে। দেশের সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন- একটি সুন্দর ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা আমাদের সহায়তা করবেন।’



banner close
banner close