সোমবার

১১ মে, ২০২৬ ২৮ বৈশাখ, ১৪৩৩

নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ জানাবেন যেসব নম্বরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:৪৮

শেয়ার

নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ জানাবেন যেসব নম্বরে
ছবি: সংগৃহীত

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা নিয়ে যেকোনো অভিযোগ জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেকোনো অভিযোগ জানাতে এই সেলে যোগাযোগ করতে বেশ কয়েকটি ফোন নম্বরও দেয়া হয়েছে।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আইনশৃঙ্খলা-সংক্রান্ত যেকোনো অভিযোগ জানানোর জন্য সমন্বয় সেলের নির্ধারিত টেলিফোন ও মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা জরুরি যোগাযোগের জন্য টেলিফোন নম্বরগুলো হলো—০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২ ও ০২-৪৭১১৮৭০৩। এ ছাড়া মোবাইল নম্বর ০১৫৫০-০৬৪২২৬ (হোয়াটসঅ্যাপ) ও ০১৫৫০-০৬৪২২৭ নম্বরে যোগাযোগ করা যাবে বলে জানানো হয়।



banner close
banner close