সোমবার

১১ মে, ২০২৬ ২৮ বৈশাখ, ১৪৩৩

নির্বাচন কমিশন: দেশে পৌঁছেছে প্রায় দুই লাখ প্রবাসীর ভোট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:০৩

শেয়ার

নির্বাচন কমিশন: দেশে পৌঁছেছে প্রায় দুই লাখ প্রবাসীর ভোট
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেয়ার সুযোগ পেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

নির্বাচন কমিশন এক বার্তায় জানিয়েছে, এবার ‘পোস্টাল ভোট বিডি’মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠায় নির্বাচন কমিশন।

এর মধ্যে ৫ লাখ ২২ হাজার ৩১৫ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোট প্রদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন।

প্রবাসী ভোটারদের মধ্যে ৪ লাখ ১৮ হাজার ৯৬২টি পূরণকৃত ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেয়া হয়েছে। এরই মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৯১৪ টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। আর ১ হাজার ৮৫৯ টি পোস্টাল ব্যালট রিটার্নিং অফিসে পাঠানো হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যেসব পোস্টাল ব্যালট পৌঁছাবে, কেবল সেগুলোই গণনায় অন্তর্ভুক্ত করা হবে।



banner close
banner close