শুক্রবার

৯ অক্টোবর, ২০২৬ ২৪ আশ্বিন, ১৪৩৩

রাজধানীর উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৬ ২০:০৮

আপডেট: ২৮ জানুয়ারি, ২০২৬ ২০:১১

শেয়ার

রাজধানীর উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে একটি কাঁচাবাজারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

আজ বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত কাঁচাবাজারে আগুন লেগেছে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি এবং পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

আগুন নিয়ন্ত্রণে আসে আজ বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৮ মিনিটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উত্তরার কাঁচাবাজারে আগুন নিয়ন্ত্রণে এসেছে।