শুক্রবার

৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২৪ মাঘ, ১৪৩২

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৬ ০৮:৩৩

শেয়ার

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে
রাজধানী ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। ২৮৩ স্কোর নিয়ে বিশ্বের ১২৪টি শহরের মধ্যে শীর্ষে থাকা ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

শনিবার সকাল ৮টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

সূচক অনুযায়ী, প্রথম স্থানে ঢাকার স্কোর হচ্ছে ২৮৩ যা ‘অস্বাস্থ্যকর’। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ২১০। তৃতীয় অবস্থানে রয়েছে চীনের হ্যাংজু, স্কোর ১৮৬। চতুর্থ স্থানে রয়েছে মিশরের কায়রো, স্কোর ১৭৮। পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৭৬।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।



banner close
banner close