শুক্রবার

৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২৪ মাঘ, ১৪৩২

হ্যাঁ ভোট দিলে দেশে সৈরাচার ফিরবে না:প্রেস সচিব শফিকুল আলম

ধামরাই, প্রতিনিধি

প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৬ ১৫:২৫

শেয়ার

হ্যাঁ ভোট দিলে দেশে সৈরাচার ফিরবে না:প্রেস সচিব শফিকুল আলম
ছবি: বাংলা এডিশন

সারা দেশের মানুষ জানে হ্যাঁ ভোটে সিল দিলে দেশে আর কোন সৈরাচার ফিরবে না, অনাচার, অত্যাচার ফিরবে না, ব্যাংকের টাকা কেউ লুট করে নিয়ে যাবে না। কেউ কাউকে গুম করবে না, আমরা এমন একটা শাসন ব্যবস্থা পাবো যেটা মানুষের অধিকার কে অক্ষুন্ন রাখে, বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার ঢাকার ধামরাইয়ের বাটুলিয়া এলাকার বোচাই চাঁন পাগলার মাজার পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব আরও বলেন, বাংলাদেশে নির্বাচনের প্রচার প্রচারনা শুরু হয়েছে। সব প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছে, ভোট চাচ্ছে। নির্বাচনী একটা উৎসবমুখর পরিবেশ সারা বাংলাদেশে আমরা দেখছি।

এসময় তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের যেমন দ্বায়িত্ব তেমনি এর পাশাপাশি সকল নাগরিক ও রাজনৈতিক দল গুলোরও এটা দ্বায়িত্ব।

সারাদেশে জামায়াত ইসলামী ও মহিলা নেতাকর্মীদের উপর হামলার বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব জানান, কোথাও হামলা হলে থানায় অভিযোগ দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এসময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, খান সালমান হাবিব, উপজেলা সহকারি কমিমনার (ভুমি), রিদোয়ান আহাম্মেদ রাফি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ।



banner close
banner close