শুক্রবার

৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২৪ মাঘ, ১৪৩২

সাত দিনে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৬ ১৪:১০

শেয়ার

সাত দিনে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
ছবি: সংগৃহীত

গত ৭ দিনে সেনাবাহিনীর যৌথ অভিযানে সারাদেশে ২৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া, এসব অভিযানে ২২টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে আইএসপিআর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, গত ১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর যৌথ অভিযানে সারাদেশে ২৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অভিযানে ২২টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৮২২ রাউন্ড গোলাবারুদ, ৭টি ককটেল, দেশীয় অস্ত্র এবং দেশি-বিদেশি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।



banner close
banner close