শুক্রবার

৯ অক্টোবর, ২০২৬ ২৪ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
দেশীয় শিল্পের বিকাশে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত এক হাজার ৩০০ জন আলেমদের নিজস্ব রাজনীতি করতে হবে, অন্যের গেমের গুটি হওয়া যাবে না: হাসনাত দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ: রোসাটম শহীদ আবু সাঈদ গণতান্ত্রিক আন্দোলনের সাহসী প্রতীক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আফগানদের দুর্দান্ত প্রত্যাবর্তন, তিনশ পেরিয়ে স্বস্তিতে বাংলাদেশ কাদের নেপথ্যে প্রিজন ভ্যান থেকে পালিয়েছেন সন্ত্রাসী ‘পিচ্চি রাজা’? ডিএনসিসি প্রশাসকের দায়িত্বহীন ও ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা জামায়াতের

এনআইডি সংশোধন কবে থেকে চালু, জানালো ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৬ ১৮:৪৫

আপডেট: ২২ জানুয়ারি, ২০২৬ ১৮:৫৪

শেয়ার

এনআইডি সংশোধন কবে থেকে চালু, জানালো ইসি
ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম রবিবার (২৫ জানুয়ারি) থেকে পুরোদমে চালু হচ্ছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

হুমায়ুন কবীর বলেন, রবিবার থেকে নাগরিকরা তাদের এনআইডির যাবতীয় তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারবেন এবং ঝুলে থাকা আবেদনগুলোর নিষ্পত্তি করা হবে।’

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটার তালিকা হালনাগাদের কাজ সম্পন্ন করতে গত ২৪ নভেম্বর বিকেল ৪টা থেকে এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে এই সময়ে বিশেষ প্রয়োজনে এবং জরুরি সংশোধনের ক্ষেত্রে সীমিত পরিসরে সেবা চালু রেখেছিল ইসি।

ইসি সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করেই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। ২৫ জানুয়ারি থেকে সংশোধন কার্যক্রম শুরু হওয়ার ফলে নতুন ভোটারদের এনআইডির ভুল সংশোধন বা তথ্য পরিবর্তনের সুযোগ তৈরি হবে।