শুক্রবার

৯ অক্টোবর, ২০২৬ ২৪ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
দেশীয় শিল্পের বিকাশে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত এক হাজার ৩০০ জন আলেমদের নিজস্ব রাজনীতি করতে হবে, অন্যের গেমের গুটি হওয়া যাবে না: হাসনাত দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ: রোসাটম শহীদ আবু সাঈদ গণতান্ত্রিক আন্দোলনের সাহসী প্রতীক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আফগানদের দুর্দান্ত প্রত্যাবর্তন, তিনশ পেরিয়ে স্বস্তিতে বাংলাদেশ কাদের নেপথ্যে প্রিজন ভ্যান থেকে পালিয়েছেন সন্ত্রাসী ‘পিচ্চি রাজা’? ডিএনসিসি প্রশাসকের দায়িত্বহীন ও ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা জামায়াতের

নির্বাচনের আগে-পরে ১২ দিন মাঠে থাকবে যৌথ বাহিনী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৬ ১১:৪৪

শেয়ার

নির্বাচনের আগে-পরে ১২ দিন মাঠে থাকবে যৌথ বাহিনী
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশজুড়ে যৌথ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভোটের আগে চারদিন, ভোটের দিন এবং ভোটের পর আরও সাত দিন মাঠে থাকবেন যৌথ বাহিনীর সদস্যরা।

বুধবার নির্বাচন সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক উচ্চ পর্যায়ের সভায় এ তথ্য জানান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সভায় স্বরাষ্ট্র সচিব বলেন, আগামী পাঁচ দিনের মধ্যে স্থানীয় পর্যায়ে বডি ক্যামেরা পৌঁছে যাবে। পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় ক্ষেত্রে ড্রোন ব্যবহার করবেন।

আজ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বে একাধিক টিম নির্বাচন-সংক্রান্ত মাঠপর্যায়ের যাবতীয় তথ্য ২৪ ঘণ্টা মনিটরিং ও রেকর্ড করবে বলেও জানান নাসিমুল গনি।

তিনি বলেন, বডি ক্যামেরার মাধ্যমে তাৎক্ষণিক সংশ্লিষ্ট এলাকায় কানেক্ট হওয়া যাবে। এর মাধ্যমে সব ঘটনা রেকর্ড করা যাবে।

এ সময় তিনি বডি ক্যামেরা ব্যবহারের ওপর একটি ভিডিওচিত্র উপস্থাপন করেন।