শুক্রবার

৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২৪ মাঘ, ১৪৩২

ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ: পলক জয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৬ ১২:০৪

আপডেট: ২১ জানুয়ারি, ২০২৬ ১২:০৬

শেয়ার

ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ: পলক জয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ
ছবি: সংগৃহীত

জুলাই–আগস্টে গণঅভ্যুত্থান চলাকালে ইন্টারনেট বন্ধ রাখা, হত্যায় সহায়তা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ দেয়ার দিন আজ।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ এ আদেশ ঘোষণা করা হবে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে বিষয়টি উপস্থাপিত হচ্ছে।

রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে গত ১৫ জানুয়ারি এ দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। মামলায় প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

অপরদিকে, ট্রাইব্যুনালে উপস্থিত আসামি জুনায়েদ আহমেদ পলকের পক্ষে আইনজীবী লিটন আহমেদ এবং সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মঞ্জুর আলম শুনানি করেন।

শুনানিতে আসামিপক্ষ তিনটি অভিযোগের বিরোধিতা করে দাবি করে, ঘটনাগুলোর সঙ্গে জয় ও পলকের কোনো সম্পৃক্ততা নেই। এ কারণে অভিযোগ গঠন না করে তাদের অব্যাহতির আবেদন জানানো হয়। তবে প্রসিকিউশন অভিযোগ গঠনের পক্ষে অবস্থান নেয়। এর আগে, ১১ জানুয়ারি চিফ প্রসিকিউটর আনুষ্ঠানিকভাবে তিনটি অভিযোগ উপস্থাপন করে বিচার শুরুর আবেদন করেন।



banner close
banner close