বুধবার

১১ মার্চ, ২০২৬ ২৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
স্ত্রীর নামে প্রায় ১৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: দুদকের অভিযোগপত্র বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বহাল চায় মঞ্চ ২৪ হাদী হত্যার বিচার বাংলাদেশের মাটিতেই হতে হবে: রাজশাহীতে নাহিদ গুমের শিকারদের জন্য স্থায়ী পুনর্বাসন কমিশনের দাবি সংসদে তুলবেন এমপি আরমান দিল্লি-লন্ডনের চুক্তিতে সরকার গঠন করা হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী সংবিধান মেনেই সরকার পরিচালনা অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫ সংস্কার বাস্তবায়ন না হলে ডেপুটি স্পিকার পদ নেবে না বিরোধী দল: শিশির মনির

নির্বাচনের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা অপরিহার্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬ ১৫:৩১

শেয়ার

নির্বাচনের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা অপরিহার্য
সংগৃহীত ছবি

ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস বলেছেন, বাংলাদেশে পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে দুই মাসের মতো সময় কাজ করবে ইইউ পর্যবেক্ষক মিশন। নির্বাচনের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা অপরিহার্য।

রোববার দুপুরে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণভোট নয়, শুধু সংসদ নির্বাচনই পর্যবেক্ষণ করবে ইইউ পর্যবেক্ষক মিশন। সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও সমাজের সবার অংশগ্রহণে নির্বাচন প্রত‍্যাশা করে ইইউ।

ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষক বলেন, সব ইইউ পর্যবেক্ষক নিরপেক্ষ মতামতের জন্য দায়বদ্ধ। আমি আপনাদের নিশ্চিত করছি, বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ইইউ নিরপেক্ষ পর্যবেক্ষণ তুলে ধরবে। ১৪ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আমি সংবাদ সম্মেলন করব।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইইউর সাক্ষাৎ প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে আইজাবস বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে ইইউ বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। ইইউ মনে করে, বাংলাদেশের নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করার সক্ষমতা রয়েছে।’



banner close
banner close