বৃহস্পতিবার

১৪ মে, ২০২৬ ৩১ বৈশাখ, ১৪৩৩

কমলো জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৬ ০৮:১০

আপডেট: ১ জানুয়ারি, ২০২৬ ০৮:৩৭

শেয়ার

কমলো জ্বালানি তেলের দাম

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা করে কমানো হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের এই নতুন দাম ঘোষণা করেছে সরকার।

২ টাকা করে কমে এখন থেকে প্রতি লিটার ডিজেল ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১২২ টাকা ও পেট্রোল ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা গেজেট অনুযায়ী, নতুন এই দাম ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।



banner close
banner close