রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৫ আশ্বিন, ১৪৩৩

ঢাকায় শুষ্ক থাকবে আবহাওয়া; কমতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৫ ০৯:২০

শেয়ার

ঢাকায় শুষ্ক থাকবে আবহাওয়া; কমতে পারে তাপমাত্রা
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সাথে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রবিবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়, এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ছয় থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল বেলায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিলো ৮৩ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস, আর গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৭ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা ১৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা ৩৭ মিনিটে।



আরও পড়ুন: