রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৫ আশ্বিন, ১৪৩৩

সারা বাংলাদেশ আজ কাঁদছে: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৫ ১৫:৩৬

শেয়ার

সারা বাংলাদেশ আজ কাঁদছে: ধর্ম উপদেষ্টা
ছবি: সংগৃহীত

জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজায় অংশ নিতে এসে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘সারা বাংলাদেশ আজ কাঁদছে।’

শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, ‘হাদি শাহাদাৎ বরণ করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন। তার জীবনের ত্রুটি-বিচ্যুতি যেনো আল্লাহতায়ালা মাফ করেন। আল্লাহ তার করবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন।’

উপদেষ্টা আরও বলেন, ‘ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশের গ্রামে-গঞ্জে, শহরে-বন্দরে সব মসজিদে আমাদের ভাই হাদির দোয়া ও জিকির-আজগার সম্পন্ন করা হয়েছে।’



আরও পড়ুন: