বৃহস্পতিবার

২৬ মার্চ, ২০২৬ ১২ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
১১ দিনের রিমান্ডে হাদির খুনিরা, নাশকতার আশঙ্কা ভারতীয় গোয়েন্দাদের হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের জন্য টোল বাধ্যতামূলক করতে আইন করছে ইরান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আল্লাহর কাছে দোয়া করেছি: জামায়াত আমির সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ১৭৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাশিয়া ইরানকে ড্রোন, খাদ্য ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে সুনামগঞ্জে ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ প্রত্যাহার ও ফসল ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন চুয়াডাঙ্গার মোক্তারপুরে জমি বিরোধে পিটিয়ে একজন নিহত, দুইজন আহত হাদী হত্যা মামলার আসামিদের ফেরত দিতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পর্যবেক্ষক ও বিদেশি সাংবাদিকদের আমন্ত্রণ জানালো ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫ ২০:৫৮

আপডেট: ১৮ ডিসেম্বর, ২০২৫ ২০:৫৯

শেয়ার

পর্যবেক্ষক ও বিদেশি সাংবাদিকদের আমন্ত্রণ জানালো ইসি
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ও বিদেশি সংবাদমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচনের সকল কার্যক্রম পর্যবেক্ষণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

‘যারা এই নির্বাচন পর্যবেক্ষণ করতে আগ্রহী, তাদের আগামী ১৭ জানুয়ারি মধ্যে আবেদন করতে হবে। ‘আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং বিদেশি সংবাদমাধ্যম নীতিমালা ২০২৫’-এর নির্দিষ্ট ধারা (২.৩, ২.৪, ২.৫, ২.৬ এবং ৩.১) অনুসরণ করে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্বাচন সংক্রান্ত নীতিমালা ও প্রয়োজনীয় আবেদন ফরম কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (www.ecs.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদন বা নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসার জন্য ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক জনাব মো. রুহুল আমিন মল্লিকের সাথে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে । আগ্রহী ব্যক্তি বা সংস্থা তাকে ইমেইল ([email protected]) অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে (+৮৮০১৭১৫২৯৫০৪৬) সরাসরি খুঁজে পাবেন।

উল্লেখ্য, স্থানীয় পর্যবেক্ষকদের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের উপস্থিতি নির্বাচনের গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে জানিয়েছে কমিশন।



banner close
banner close