বৃহস্পতিবার

২৬ মার্চ, ২০২৬ ১২ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
রাশিয়া ইরানকে ড্রোন, খাদ্য ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে সুনামগঞ্জে ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ প্রত্যাহার ও ফসল ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন চুয়াডাঙ্গার মোক্তারপুরে জমি বিরোধে পিটিয়ে একজন নিহত, দুইজন আহত হাদী হত্যা মামলার আসামিদের ফেরত দিতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তাড়াশ পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ সৌদি আরবে মেয়াদোত্তীর্ণ ভিসাধারী বাংলাদেশিদের ১৮ এপ্রিলের মধ্যে দেশত্যাগের নির্দেশ চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চেষ্টা দুপুরের মধ্যে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

২৭তম বিসিএস থেকে ৬৭৩ জনকে সরকারি চাকরিতে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫ ২০:০৯

শেয়ার

২৭তম বিসিএস থেকে ৬৭৩ জনকে সরকারি চাকরিতে নিয়োগ
ছবি: সংগৃহীত

২৭তম বিসিএস পরীক্ষা-২০০৫ এর মাধ্যমে প্রথম পর্যায়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে মোট ৬৭৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দিয়েছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেতনে চাকরি পাবেন। নিয়োগের শর্ত অনুযায়ী, প্রার্থীদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বা সরকারের নির্ধারিত অন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণের পর ২ বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে, যা প্রয়োজনে আরও বৃদ্ধি করা যেতে পারে।

শিক্ষানবিশকালে যদি কেউ চাকরিতে অযোগ্য বলে বিবেচিত হন, তবে কারণ দর্শানো ছাড়াই এবং সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ ছাড়াই তাকে চাকরি থেকে অপসারণ করা যাবে। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ ও সন্তোষজনক শিক্ষানবিশকাল পার হলে প্রার্থীকে স্থায়ী নিয়োগ দেয়া হবে।

নিয়োগপ্রাপ্তদের একটি বন্ড দিতে হবে, যেখানে বলা থাকবে, শিক্ষানবিশকাল বা শিক্ষানবিশকাল উত্তীর্ণ হওয়ার ৩ বছরের মধ্যে চাকরি থেকে ইস্তফা দিলে প্রশিক্ষণের সময় পাওয়া বেতন-ভাতা ও অন্যান্য খরচ ফেরত দিতে হবে। চাকরি থেকে ইস্তফা দেয়ার পূর্বে কর্তব্যে অনুপস্থিত থাকলে সরকারের প্রাপ্য অর্থ আদায় ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাদের জ্যেষ্ঠতা রক্ষার জন্য, ২৭তম বিসিএস ব্যাচের প্রথম নিয়োগ প্রজ্ঞাপনের তারিখ থেকে তাদের নিয়োগ আদেশ ভূতাপেক্ষিকভাবে কার্যকর হবে, তবে এর ফলে কোনো আর্থিক বকেয়া সুবিধা প্রদান করা হবে না।



banner close
banner close