বৃহস্পতিবার

২৬ মার্চ, ২০২৬ ১২ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
রাশিয়া ইরানকে ড্রোন, খাদ্য ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে সুনামগঞ্জে ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ প্রত্যাহার ও ফসল ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন চুয়াডাঙ্গার মোক্তারপুরে জমি বিরোধে পিটিয়ে একজন নিহত, দুইজন আহত হাদী হত্যা মামলার আসামিদের ফেরত দিতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তাড়াশ পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ সৌদি আরবে মেয়াদোত্তীর্ণ ভিসাধারী বাংলাদেশিদের ১৮ এপ্রিলের মধ্যে দেশত্যাগের নির্দেশ চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চেষ্টা দুপুরের মধ্যে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

তোকে ফিরে আসতে হবে হাদি, সাংবাদিক ইলিয়াছের আবেগঘন পোস্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫ ১৬:৪২

আপডেট: ১৮ ডিসেম্বর, ২০২৫ ১৬:৪৪

শেয়ার

তোকে ফিরে আসতে হবে হাদি,  সাংবাদিক ইলিয়াছের আবেগঘন পোস্ট
ছবি: ওসমান হাদি ও সাংবাদিক ইলিয়াছ হোসাইন

প্রয়োজনে জামায়াত নেতাদের পায়ে ধরবো ভাই, তবে তোকে কিন্তু ফিরে আসতে হবে৷ প্লিজ ভাই তুই আবার আগের মতো ফোন করবি, টেক্সট করবি, আবদার করবি, প্রোগ্রামের সুচী পাঠাবি আমি আমার পেইজে শেয়ার দিবো ইনশাআল্লাহ্৷

বৃহস্পতিবার দুপরে প্রবাসী সাংবাদিক ইলিয়াছ হোসাইন নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে ইলিয়াছ হোসাইন লেখেন, ঢাকা-৮ আসনে সাদিক কায়েমের নাম প্রার্থী হিসেবে আলোচনায় আসার পর ওসমান হাদি তাকে স্বাগত জানিয়ে একটি পোস্ট দেন। পোস্টটি দেয়ার পর হাদি ওই পোস্টের লিংক তাকে পাঠান। তার ধারণা, সাদিক কায়েমের মতো শক্তিশালী প্রার্থীর বিপরীতে যেন জামায়াত কোনো প্রার্থী না দেয়—এমন বার্তা দিতেই হাদি লিংকটি পাঠিয়েছিলেন।

ইলিয়াস হোসাইন আরও লেখেন, কোনো কিছু জিজ্ঞেস না করেই তিনি হাদিকে রিপ্লাই দিয়ে বলেন, জামায়াতের সঙ্গে কথা বলবেন, যাতে হাদির আসনে জামায়াত কোনো প্রার্থী না দেয়। এ কথার জবাবে হাদি একটি ‘লাভ’ রিয়েক্ট দেন। এরপর আর কোনো কথা হয়নি। সর্বশেষ যোগাযোগ ছিল গত ৬ ডিসেম্বর।

পোস্টের হোসাইন লেখেন, হাদি ভাই, প্রয়োজনে আমি জামায়াতের নেতাদের পায়ে ধরব, তবে তোকে অবশ্যই ফিরে আসতে হবে। প্লিজ ভাই, আবার আগের মতো ফোন করবি, মেসেজ করবি, আবদার করবি। প্রোগ্রামের সূচি পাঠাবি—আমি আমার পেজে শেয়ার দেব, ইনশাআল্লাহ।



banner close
banner close