বৃহস্পতিবার

২৬ মার্চ, ২০২৬ ১২ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
রাশিয়া ইরানকে ড্রোন, খাদ্য ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে সুনামগঞ্জে ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ প্রত্যাহার ও ফসল ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন চুয়াডাঙ্গার মোক্তারপুরে জমি বিরোধে পিটিয়ে একজন নিহত, দুইজন আহত হাদী হত্যা মামলার আসামিদের ফেরত দিতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তাড়াশ পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ সৌদি আরবে মেয়াদোত্তীর্ণ ভিসাধারী বাংলাদেশিদের ১৮ এপ্রিলের মধ্যে দেশত্যাগের নির্দেশ চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চেষ্টা দুপুরের মধ্যে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে ইসির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫ ১৫:৫৩

শেয়ার

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে ইসির নির্দেশ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, মালামাল ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য স্বরাষ্ট্র সচিবকে চিঠি পাঠিয়ে রিটার্নিং কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন নির্দেশনাটি স্বরাষ্ট্র সচিবকে পাঠিয়েছেন।

এতে বলা হয়, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে। এরই মধ্যে নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, মালামাল ও যন্ত্রপাতি রক্ষার জন্য রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক। নির্বাচনী পরিস্থিতি বিবেচনায়, অফিসের কর্মকর্তা-কর্মচারীর নিরাপত্তা ও সংরক্ষিত সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন।

রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েনের ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।



banner close
banner close